পথে যেতে যেতে তুমি হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখলে কতটা প্রেমে, অ-প্রেমে নয়তো ছলনায়। সুখের স্বপ্ন, আলপনা আঁকে স্বপ্ন বিভোর জল জোছনায়। তোমার বৃষ্টি ভেজা হাতটি ছুঁতে চাই বড় বেশী অনুভবে, ভালোবাসার বিশ্বাসে ছুঁয়ে যাওয়া অনুভূতির পরশে ফিরে পাবো কিঞ্চিত উষ্ণতা। সেতো বৃষ্টির চেয়ে বেশী কিছু নয় যদিও তা স্বপ্নময়। বলতে না পারার অক্ষমতা আড়াল করে সহস্র যোজন দূরত্ব। মন ছুঁতে চেয়েছি বলে মনের আড়ালে বসবাস সকাল বিকাল। এখন বৃষ্টি এলেই ইচ্ছে জাগে মনের কোণে এবার আমিও ভিজাবো নিজেকে, আমিও দেখবো তোমার মত করে সুখের সকাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।